শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

বিনামূল্যে সার ও বীজ পেলো দাউদকান্দির ৪০০ কৃষক"

বিনামূল্যে সার ও বীজ পেলো দাউদকান্দির ৪০০ কৃষক"
" খরিপ-১ মৌসুমে উফশী আউশ, ফসল উৎপাদন ও বৃদ্ধির লক্ষ্যে ২০২৪-২০২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার ৫টি ইউনিয়নের ৪০০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করেছে উপজেলা কৃষি কার্যালয়।

কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার চারশত ক্ষুদ্র ও প্রান্তিক কিষান-কিষানিদের মাঝে বিনামূল্যে রোপা আউশ ধানের বীজ জন প্রতি ৫ কেজি, সার ডিএপি ও এমওপি ১০ কেজি করে দেয়া হয়েছে।

বুধবার উপজেলা পরিষদ চত্বরে সার ও বীজ বিতরণ শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজহারুল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম আসিফ মাহমুদ, মোহাম্মদ খোরশেদ আলম উপ- সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, মো. মনিরুজ্জামান উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও এসএম জাহাঙ্গীর আলম সুমন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রমূখ।

উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা বলেন, এবছর আউস ধানের বীজ ও সার কৃষকদের দেয়া হয়েছে। আমরা আশাবাদী কৃষকরা এতে উজ্জীবিত হয়েছে। এবং ধান উৎপাদনে আরো বেশি ভূমিকা রাখবে।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়